• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মাদক সরবরাহে নারীদের ব্যবহারের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২৬, ১৯:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদক সরবরাহের কাজে নারীদের ব্যবহার করার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে পুরোনো ও অভিজ্ঞ মাদক কারবারিরা এ কৌশল নিয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এদিকে, মাদক কারবারে জড়িত সন্দেহে ৩৮ জনের একটি তালিকা জেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন এলাকাবাসী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, শহরের রেলবস্তি ও আশপাশের এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদক কেনাবেচা চলে। উঠতি বয়সের তরুণেরা মোটরসাইকেল ও অটোরিকশায় এসে সহজেই মাদক সংগ্রহ করে নিয়ে যায়। এসব কারবার বন্ধে সচেতন নাগরিক ও এলাকাবাসী যৌথভাবে অনুসন্ধান চালিয়ে ৩৮ জনের একটি তালিকা তৈরি করেন। পরে তা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে জমা দেওয়া হয়।

তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ইয়াবা, গাঁজা, হেরোইন, বাংলা মদ ও নেশাজাতীয় সিরাপ বিক্রির অভিযোগ রয়েছে। তালিকায় পুরুষদের পাশাপাশি একাধিক নারীর নামও রয়েছে। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে ইয়াবা, হেরোইন ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, রেলবস্তির প্রান্তিকপাড়ায় দুটি পুকুরের মধ্যবর্তী সড়কসহ কয়েকটি স্থানে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মাদক সরবরাহের কাজে নারীদের সামনে রাখা হয়। ক্রেতারা এলে তাদের মাধ্যমে মাদক সরবরাহ করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের।

জিয়ানগরসহ সংশ্লিষ্ট মহল্লার গ্রামপ্রধান জিয়াউর রহমান বলেন, এলাকায় মাদক কারবার বেড়ে যাওয়ায় সচেতন নাগরিকদের নিয়ে তারা কর্মসূচি পালন করেছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি ও মাদক কারবারে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা জমা দিয়েছেন। তার দাবি, এর পর এলাকায় মাদক কারবারিদের তৎপরতা কিছুটা কমেছে।

তিনি আরও বলেন, এর আগেও মাদক কারবার বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় আবারও কারবার বেড়ে যায় বলে তাঁদের অভিযোগ। এবার কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

বরিশালের সব পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা ও আর্থিক সহযোগিতা দিলেন রহমাতুল্লাহ

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পৌর এলাকার রেলস্টেশনসংলগ্ন মহল্লাগুলোয় মাদক কারবারের তথ্য তাঁদের জানা আছে। এ কাজে নারী-পুরুষ উভয়ের জড়িত থাকার তথ্যও রয়েছে। এসব এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে জেলাজুড়ে বিশেষ অভিযান চলছে। থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক উদ্ধারে কাজ করছে। মাদক কারবারের তথ্য পাওয়া গেলে অভিযান চালানো হবে।

যে আই

  • মাদক
এ সম্পর্কিত আরও খবর
ফুলবাড়ী সীমান্তে ১ লাখ ৭৪ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ
ফুলবাড়ী সীমান্তে ১ লাখ ৭৪ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ
ভালুকায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
ভালুকায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
মাদক-জুয়া বরদাশত করা হবে না, মানুষের কল্যাণের রাজনীতি করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মাদক-জুয়া বরদাশত করা হবে না, মানুষের কল্যাণের রাজনীতি করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মাদকবিরোধী বক্তব্য নিয়ে নাহিদ ইসলামের সমালোচনায় ইশরাক
মাদকবিরোধী বক্তব্য নিয়ে নাহিদ ইসলামের সমালোচনায় ইশরাক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X